সাইফ-কারিনা ও সোহা-কুনাল জুটির বিয়ের খবর

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat


বলিউডের ইয়ং ক্রেজ অভিনেতা কুনাল খেমু ও সোহা আলী খান শিগগিরই বিয়ে করছেন! এই গুঞ্জন কদিন ধরে শোনা যাচ্ছিল বলিউডে। এবার এই গুঞ্জনের সত্যতা পাওয়া গেলো সোহার মা শর্মিলা ঠাকুরের কথায়। তিনি জানিয়েছেন, সাইফ-কারিনা ও সোহা-কুনাল জুটি বিয়ের পিঁড়িতে বসছে এ বছরই।

প্রয়াত মনসুর আলী পতৌদির পুত্র সাইফ আলী খানের বিয়ের খবরটি এ বছর নিশ্চিত হওয়ার পর  সবার নজর পড়ে কন্যা বলিউড অভিনেত্রী সোহা আলী খানের দিকে। মা একসময়ের নামি অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি তার ওয়েক সাইটে সোহা আলী খানের বিয়ের বিষয়টি সাইটে নিশ্চিত করেছেন। বার্তায় তিনি উল্লেখ করেন, মনসুর আলী পতৌদির মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আছেন তিনি। তাই সাইফের বিয়ে ঠিক করার পরই সোহার বিয়েটাও শিগগিরই সেরেsoha-kunal ফেলতে চান।

চলতি বছরে এপ্রিলের মাঝামাঝি সময়ে বহুল প্রতীক্ষিত সাইফ ও কারিনার বিয়ে অনুষ্ঠিত হবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে।  সাইফ আলী খান প্রযোজিত ‘এজেন্ট বিনোদ’ ছবিটি মুক্তির পর বিয়ের তারিখ ঘোষনা করবেন বলে তারা জানিয়ে রেখেছেন। ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সাময়িক সমস্যার কারণে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২৩ মার্চ। তবে এপ্রিলেই বিয়ে করছেন এ জুটি তা নিশ্চিত।
সাঈফ-কারিনা বিয়ের নিশ্চয়তা ভক্তরা পেলেও সোহা যে কুনালকেই বিয়ে করছেন এ বিষয়ে এখনও ঘোষনা দেন নি। কেননা কুনাল ভারতের একটি পত্রিকায় জানিয়েছেন সোহার সঙ্গে কোথাও যান না তিনি। তবে এ আগে দুজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে সাক্ষী আছে ভারতের বিভিন্ন পত্রিকায়। নিশ্চিত না হলেও খান পরিবারে এ বছর দুই জুটির বিয়ে দেখতে প্রস্তুত ভক্তরা।

বাংলাদেশ সময় ১৫৫৫,জানুয়ারি ৯, ২০১২