বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিপাশা!

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat


ঢাকা: বিপাশা বসু, বলিউড মাতানো বাঙালি সেক্সসিম্বলের পরিচয় দেওয়ার জন্য নতুন করে ভূমিকার প্রয়োজন নেই। বরং আসুন তার সমাগত ৩৩তম জন্মবার্ষিকীর  প্রাক্কালে নতুন বছরে ভাগ্যদেবতা তার ভাণ্ডারে এই যৌনদেবীর জন্য কী চমক সাজিয়ে রেখেছেন তা-ই জানার চেষ্টা করি।

বিপাশা বসু, ডাক নাম বিপস, তার জন্ম ১৯৭৯ সালের ৭ জানুয়ারি। তাই জ্যোতিষশাস্ত্র মতে, তার ওপর স্বাভাবিকভাবেই ৭ সংখ্যা বা কেতুর প্রভাব রয়েছে। সেই সঙ্গে ৮ সংখ্যা বা শনি ও মকর রাশির প্রভাব রয়েছে আবার তার ভাগ্য সংখ্যার যোগফলও ৭।

যেহেতু তিনি ৭ সংখ্যা দ্বারা প্রভাবিত সুতরাং স্বাভাবিকভাবেই তিনি আবার ২ সংখ্যা বা চন্দ্র দ্বারাও প্রভাবিত। কারণ জ্যোতিষ শাস্ত্র মতে, ভাগ্যচক্রে  ২ এবং ৭ হাত ধরাধরি করে চলে।

বিপাশার জন্ম তারিখ বিশ্লেষণ করলে জ্যোতিষশাস্ত্র মতে দেখা যায়, তিনি এই দুটি সংখ্যা দ্বারাই প্রভাবিত।
এভাবেই বিপাশা বসুর রাশিচক্র ব্যাখ্যা করেছেন বিখ্যাত জ্যোতিষ ভাবিক।

বিপাশা ৩৪ বছর বয়সে পা দিতে যাচ্ছেন। এই বছরই তার একাকী চলার অবসান ঘটবে বলে মনে করেন ভাবিক। বিপাশা যে এ বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তা যেনো তার ভাগ্যরেখায় লাল হরফে জ্বলজ্বল করছে বলে মনে করছেন তিনি।

সাবেক প্রেমিক জন আব্রাহামের মতই তিনিও এ বছর নতুন প্রেমে হাবুডুবু খাবেন এবং অবশেষে ছাদনাতলায় বসবেন।
এ বছর বিপাশার জন্য আরও সুসংবাদ অপেক্ষা করছে। চলচ্চিত্র জগতে এই বছরটি তার জন্য পয়মন্ত হবে। তার অভিনীত প্লেয়ার ছবিতে  এবং তার আন্তর্জাতিক প্রজেক্ট সিংগুলারিটিতে অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হবেন বিপাশা।

আরও সুখবর হলো, রাজ-৩ এবং রেস-২ এ তার অভিনয় শুধু তাকে প্রশংসাতেই ভাসাবে না বরং তার বাণিজ্যিক সফলতা নিশ্চিত করবে।

বিপাশার প্রতি জ্যোতিষ ভাবিকের পরামর্শ হলো- বৃহস্পতিবার মধ্যরাতে কনিষ্ঠা আঙ্গুলে রুপায় মোড়ানো একটি ক্যাটস আই পাথর পরলে কুদৃষ্টি ও খারাপ শক্তির প্রভাব কেটে যেতে সাহায্য করবে।
 
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২