বিনা পয়সায় ক্যাটরিনা কাইফ

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat

বিনা পয়সায় ক্যাটরিনা কাইফ


বলিউডের এই সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। স্বাভাবিকভাবেই তার নেওয়া পারিশ্রমিকের অংকটি বেশ চড়া। অবিশ্বাস্য হলেও সত্য যে, ক্যাটরিনা এবার সম্পূর্ণ বিনা পয়সায় অভিনয় করতে যাচ্ছেন একটি ছবিতে।

ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ পেশাদার অভিনেত্রী হলেও তিনি যে  কোমল হৃদয়ের অধিকারী সম্প্রতি তার প্রমান দিলেন। ক্যাটরিনা মেকআপ আর্টিস্ট সুভাস সিংয়ের নতুন প্রডাকশনে প্রথম ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সুভাস সিং গত কয়েকবছর ধরে ক্যাটরিনা কাইফের মেকআপ  করে দেওয়ার দায়িত্ব পালন করে চলেছেন। সম্প্রতি সুভাস তার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন করেছেন নতুন প্রডাকশন হাউজ ‘হারি ওম সাই’ প্রতিষ্ঠার মাধ্যমে । এই প্রডাকশন থেকে প্রথম কাজের পরিকল্পনা নেওয়া হয়, ২০০৭ সালের গেরার্ড বাটলার ও হিলারি সঙ্ক অভিনিত ‘ আই লাভ ইউ‘ ছবিটির হিন্দি ভার্সন নির্মাণের। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব জানালে তিনি এককথায় রাজী হয়ে যান। তার দীর্ঘদিনে মেকআপ আর্টিস্টকে  নিজে থেকেই জানান, এই ছবিতে তিনি অভিনয় করবেন বিনা পয়সায় অর্থাৎ অভিনয়ের জন্য তিনি কোন পারশ্রমিক নেবেন না।

সুভাস সিং এ প্রসঙ্গে মিডিয়াকে বলেন, ক্যাটরিনার উদারতায় আমি মুগ্ধ। তিনি আমার দীর্ঘদিনের স্বপ্ন সম্পর্কে জানতেন। এই স্বপ্ন প্রথম পদক্ষেপে তিনি আমাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা স্বরূপ তিনি আমার প্রথম ছবিতে কাজ করার জন্য কোন পারিশ্রমিক নেবেন না বলে নিজে থেকেই জানিয়ে দেন।  সুভাস সিং আরো বলেন, ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে ছবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছি আজিজ মির্জাকে। ক্যাটরিনার বিপরীতে নায়ক চরিত্রে ছবিটিতে কে অভিনয় করেছেন তা চুড়ান্ত হয়নি। জন আব্রাহাম ও রনবীরকে চরিত্রটির জন্য প্রস্তাব করলে তারা অসম্মতি জানিয়েছেন। তাই নায়ক চরিত্রটি চুড়ান্ত হলে ছবিটির কাজ শুরু করবো।

বলিউডের ব্যস্ততম নায়িকা ক্যাটরিনা তিন খানের বিপরীতে অভিনয় করছেন এবছর। সালমানের বিপরীতে ‘এক থা টাইগার’, আমির খানের বিপরীতে ‘ ধুম টু’ এবং শাহরুখের বিপরীতে ইয়াশ চোপড়ার পরিচালিত নাম ঠিক না করা নতুন ছবির শুটিং করছেন ক্যাটরিনা কাঈফ। বড় এ তিনটি প্রজেক্টে শুটিংয়ের কাজ এ বছরই শেষ করবেন তিনি।

এ প্রসঙ্গটি উল্লেখ করে সুভাস আরও বলেন, বড় তিনটি প্রজেক্টের কাজ শেষ করে ক্যাটরিনা তিন মাস বিশ্রামে যাবেন। বিশ্রাম শেষে ক্যাটরিনার দেওয়া শিডিউল অনুযায়ী নতুন ছবিটির শুটিংয়ের সময় ঠিক করা হবে। ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে আমার প্রথম ছবি দর্শকরা উপভোগ করবে আশা করছি। ক্যাটরিনার এ সহযোগিতায় আমি তার কাছে কৃতজ্ঞ।’

সহকর্মীদের প্রতি ক্যাটরিনার  উদারতা এটাই প্রথম নয়। এর আগেও আরেক সহকর্মীকে তিনি এরকম সহযোগিতা করেছিলেন। ২০১১ সালে তার হেয়ার ড্রেসার রমীলা মানজ্রেকারের প্রডাকশনে ‘ম্যায় ক্রীশ হু’ ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন। দূর্ভাগ্যবশত ছবিটি আর মুক্তি পায় নি।
সালমানের মানবপ্রেম তো ভক্তরা জানেন, কিন্তু ক্যাটরিনার মানবপ্রেম এই প্রথমবারের মত ভক্তদের কাছে প্রকাশ হল। তবে কি ক্যাটরিনা সালমানের আদর্শকে অনুকরণ করছেন!

বাংলাদেশ সময় ১৬৩০, জানুয়ারী ৩,২০১২