জনপ্রিয়তায় শাহরুখকে হারিয়ে দিলেন রনবীর (01/22/2012)

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat

বলিউডের ইয়ং ক্রেজ রনবীর কাপুরের কাছে জনপ্রিয়তায় হেরে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। জি-সিনে অ্যাওয়ার্ডে পপুলার ক্যাটাগরিতে কিং খানকে পেছনে ফেলে সেরা অভিনেতার মুকুট জিতে নিলেন রনবীর। ২১ জানুয়ারি রাতে হংকংয়ের ম্যাকাওতে অনুষ্ঠিত হয়েছে বলিউডের তুমুল জনপ্রিয় এই ইভেন্টের জমকালো আসর।

‘রকস্টার‘ ছবিতে দুর্দান্ত পারফরর্মেন্স রনবীরকে এই সম্মান এনে দিয়েছে। ক্রিটিক অ্যাওয়ার্ডটি অবশ্য শাহরুখ-ই পেয়েছেন। ‘ডন টু’ ছবির জন্য ক্রিটিক ক্যাটাগরিতে সেরা অভিনেতা নিবার্চিত হয়েছেন কিং খান। তবে পপুলার ক্যাটাগরিতে রনবীরের শিরোপা জিতে নেওয়া প্রমান করে দেয়, বলিউডে শাহরুখের আগের সেই জনপ্রিয়তা কিছুটা হলেও নড়বড়ে হয়েছে। এর আগেও ‘স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১২’-তে সেরা অভিনেতার পুরস্কারটি পান রনবীর কাপুর।

এবারের জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেন বিদ্যা বালান। ‘দি ডার্টি পিকচার’ ছবিতে প্রয়াত নায়িকা সিল্কের চরিত্রে অভিনয় করে বিদ্যা বালান কাঁপিয়ে দেন বলিউড ফিল্মডোম। বিদ্যা বালান-ই বলিউডের প্রথম অভিনেত্রী যিনি পর পর তিনবার এই অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। জি সিনে অ্যাওয়ার্ডে আগের দুটি আসরে ‘ইস্কিয়া’ ও ‘পা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। এ বছর অবশ্য পপুলার ক্যাটাগরির পাশাপাশি সমালোচকদের রায়েও সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন বিদ্যা। চলতি বছর স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নেন বিদ্যা।

শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে বলিউডে এ মুহূর্তে ডানা মেলেছে গুঞ্জন। এই জুটিকেই দেখা গেছে জি-সিনে অ্যাওয়ার্ডের এবারের জমকালো অনুষ্ঠান উপস্থাপনায়। বিভিন্ন ক্যাটাগরিতে সিংহভাগ পুরস্কারই গেছে ’দি ডার্টি পিকচার’ ও ‘রকস্টার’ ছবির ঝুলিতে।
‘রকস্টার’ ছবিতে অসাধারন মিউজিক উপহার দিয়েছেন এ আর রহমান। সেরা মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন তিনি এই ছবির গানের জন্য। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ইমতিয়াজ আলী । ছবিটি এডিটিংয়ের জন্য সেরা এডিটিং পুরস্কার পেয়েছেন আরতি বাজাজ। এ ছবিতে জনপ্রিয় ’জো ভি মে’ গানটি গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন মোহিত চৌহান এবং সেরা লিরিকস পুরস্কার পান ইরশাদ কামিল।

 

জি সিনে অ্যাওয়ার্ডে বছরের সেরা ছবি নিবার্চিত হয়েছে ‘দি ডার্টি পিকচার’। ছবিতে নব্বই দশকের কোরিয়োগ্রাফিতে জনপ্রিয় ’উ-লা-লা’ গানে বিদ্যার আবেদনময়ী নাচের ভঙ্গি সেরা কোরিওগ্রাফির পুরস্কার এনে দেয়। অছবির ‘ ইসক সুফিয়ানা’ গানটি পায় সেরা গানের পুরস্কার।

এরপর বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার চলে যায় বলিউডের বিভিন্ন ছবির ভান্ডারে। একে একে পুরস্কৃত করা হয় তাদের। সেরা নবাগত নায়িকা চরিত্রে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ছবির জন্য পুরস্কৃত করা হয় পরিনিতা চোপড়াকে। সেরা নবাগত নায়ক চরিত্রে ‘দাম মারো দাম’ ছবির জন্য পুরস্কার পান রানা দাঙ্গুবাটি। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পান ‘বডিগার্ড’ সিদ্দিক। ছবির সেরা কাহীনির পুরস্কার পেয়েছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির গল্পকার জয়া আক্তার ও রীমা কাগতি। এছাড়া এ ছবিতে সেরা সিনেমেটোগ্রাফির জন্য কার্লোস কাটালান পুরস্কারটি জিতে নেন।

বছরের সেরা অ্যাকশন ছবির পুরস্কার পান ‘রা ওয়ান’। বছরের সেরা গানের খেতাব পায় এ ছবির ছাম্মাক ছাল্লো‘ গানটি। সেরা মিডিয়া কানেকশন, সেরা ফিল্ম মার্কেটিং, সেরা সাউন্ড ডিজাইনের জন্যও পুরস্কৃত হয় ছবিটি। ‘শোর ইন দ্যা সিটি’ ছবিতে ‘সাইবো’ গানটি করে সেরা গায়িকার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল। ইন্টারন্যাশনাল আইকন হিসেবে পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ফারহান আক্তার।

এছাড়াও সেরা সহকারী অভিনেতার পুরস্কার পান ‘জিন্দেগি না দিলেগি দোবারা’ ছবির ফারহার আক্তার এবং ‘তানু ওয়েডস মানু’ ছবির সোয়ারা বাসকার। সেরা নেগেটিভ চরিত্রে সিঙ্গাম’ ছবির প্রাকাশ রাজকে পুরস্কৃত করা হয়।
জি সিনে অ্যাওয়ার্ডে এবার আজীবন সম্মামনার পুরস্কার দেয়া হয় বলিউডের কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রকে।
পুরস্কার দেওয়ার ফাকে ফাকে চলে অভিনেতা-অভিনেত্রীদের মন মুগ্ধকর পারর্ফমেন্স। আর পিগি চপস প্রিয়াঙ্কা ও শাহরুখের উপস্থাপনার পাশাপাশি তাদের ক্যামিষ্ট্রও উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা। সব মিলিয়ে ২১ জানুয়ারি ম্যাকাও হয়ে উঠেছিলো তারকার আলোয় আলোকিত।

একনজরে জি সিনে অ্যাওয়ার্ডের বিজয়ীরা
আজীবন সম্মামনা : জিতেন্দ্র
সেরা অভিনেতা (জনপ্রিয়) : রনবীর কাপুর (রকস্টার)
সেরা অভিনেত্রী(জনপ্রিয়) : বিদ্যা বালান (দি ডার্টি পিকচার)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলী ( রকস্টার)
সেরা অভিনেতা (সমালোচক) : শাহরুখ খান (ডন টু)
সেরা অভিনেত্রী (সমালোচক) : বিদ্যা বালান(দি ডার্টি পিকচার)
সেরা ছবি (সমালোচক) : দি ডার্টি পিকচার
সেরা অ্যাকশন ছবি : রা ওয়ান
সেরা নবাগত নায়িকা : পরিনিতি চোপড়া (লেডিস ভার্সেস রিকি বেহেল)
সেরা নবাগত নায়ক : রানা দাঙ্গুবাটি (দাম মারো দাম)
সেরা কাহিনী : জয়া আক্তার ও রীমা কাগতি ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা নবাগত পরিচালক : সিদ্দিক ( বডিগার্ড)
বছরের সেরা গান : ছাম্মাক ছাল্লো (রা ওয়ান)
সেরা কোরিওগ্রাফি : উ-লা-লা (দি ডার্টি পিকচার)
সেরা গীতিকার : ইরশাদ কামি ল(রকস্টার)
সেরা গান :  ইশক সুফিয়ানা  (দি ডার্টি পিকচার)
সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (‘সাইবো’ শোর ইন দা সিটি)
সেরা গায়ক : মোহিত চৌহান ( ‘জো ভি মে’ রকস্টার)
ইন্টারন্যাশনাল আইকন (মেয়ে) : ক্যাটরিনা কাইফ
ইন্টারন্যাশনাল আইকন(ছেলে) : ফারহান আক্তার
সেরা মিউজিক : এ আর রহমান
সেরা মার্কেটিং ছবি : রা ওয়ান
সেরা সহকারি অভিনেতা : ফারহান আক্তার ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা সহকারি অভিনেত্রী : সোয়ারা বাসকার (তানু ওয়েডস মানু)
সেরা সাউন্ড ডিজাইন : রেসুল পোকুট্টি (রা ওয়ান)
সেরা নেগেটিভ চরিত্র : প্রকাশ রাজ (সিঙ্গাম)
সেরা সিনেমাটোগ্রাফি : কালোর্স কাটালান ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা এডিটিং : আরতি বাজাজ (রকস্টার)

বাংলাদেশ সময় ১৩৩০, জানুয়ারি ২২, ২০১২