Thursday, February 23, 2012

Blogs

Please Log In To Write Your Own Blog Or Article To Share With People, Family Or Friends.

হুমায়ুন ফরীদি আর নেই

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat

ঢাকা: চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদি মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির নতুন ৯/এ’র ৭২নং বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।

পারিবারিক একটি সূত্র জানায়, হুমায়ুন ফরিদী সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর মডার্ন হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। দুই দিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানেই সোমবার সকালে বাথরুমে পড়ে মাথায় আঘাত পান তিনি। সেই আঘাতেই মারা যান হুমায়ুন ফরিদী।

তার বাসার কেয়ারটেকার রুবেল জানান, তিনি সকাল সাড়ে ৮টার দিকে ফরীদিকে খুঁজতে তার ১বি ফ্লাটের দরজায় কড়া নাড়েন। কিন্তু কোনো সাড়া না পেয়ে  চলে যান। এরপর সকাল ১০টার দিকে শামিম নামে একজন তাকে ফোন করলে তিনি আবার সেই ফ্লাটে যান এবং কড়া নাড়েন। তাতেও কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বাথরুমে তিনি পড়ে আছেন। মূলত এরপরই তিনি অন্যদের ফরীদির মৃত্যুর খবরটি জানান।

দীর্ঘ সময় ধরে তিনি দেশের মঞ্চনাটক, টিভি নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
কয়েক দশকের কর্মময় জীবনে হুমায়ূন ফরীদি নায়ক, খল, পার্শ্বচরিত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলেন। ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ফরীদি অভিনীত নাটকগুলোর মধ্যে আছে, নীল নকশাল সন্ধানে (১৯৮২), দূরবীন দিয়ে দেখুন (১৯৮২), ভাঙ্গনের শব্দ শুনি (১৯৮৩), ভবের হাট (২০০৭), শৃঙ্খল (২০১০)।

এছাড়া সংশপ্তক নাটকে ‘কান কাটা রমজান’ ফরীদি অভিনীত জনপ্রিয় চরিত্র।

অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে, হুলিয়া, দহন, সন্ত্রাস, ব্যাচেলর, শ্যামল ছায়া, জয়যাত্রা, আহা! প্রভৃতি।

১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২



বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এ যাবৎকালের সর্বাধিক বাজেটে নির্মিত ছবি ‘লাল টিপ’। স্বপন আহমেদ পরিচালিত এ ছবিটি দেশীয় চলচ্চিত্রে নতুনধারা যোগ করার প্রত্যয় নিয়ে বিশ্বব্যাপি মুক্তি  পাবে। ছবিটি প্রথমে বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে  মুক্তি দেওয়ার কথা ছিল। পরে মুক্তির তারিখ এগিয়ে আনা হয় ৪ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশে একযোগে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু আবারও পরিবর্তন হলো ছবিটি মুক্তির তারিখ। সেন্সর বোর্ডে জটিলতা তৈরির কারণে এক সপ্তাহ পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

‘লাল টিপ’ ছবির পরিচালক স্বপন আহমেদ এ বিষয়ে বাংলানিউজকে জানিয়েছেন, বিপিএল ও এসএসসি পরীক্ষার জন্য ছবিটি মুক্তির তারিখ পেছানো হয়েছে। তবে বিশ্বস্তসূত্রে জানা যায়, মূল কারণ এটা নয়। ছবিটির সেন্সর নিয়ে জটিলতা তৈরির কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছবিটিকে দুইটি ভার্সনে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে সেন্সর সার্টিফিকেটের জন্য আবেদন জানানো হয়েছিল। কিছু সংশোধনী শর্ত সাপেক্ষে ছবিটি ডিজিটাল ভার্সনের ছাড়পত্র পায়। কিন্তু ৩৫ মিলিমিটার ভার্সনের সেন্সর ছাড়পত্র দিতে সময় নিচ্ছে সেন্সরবোর্ড। গেল সপ্তাহেছাড়পত্র হস্তান্তর করার কথা থাকলেও তা দেয়া হয়নি। উল্টো নতুন করে কিছু সংশোধনের কথা জানান সেন্সরবোর্ড। পূর্ব ঘোষনা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি ছবি মুক্তি কথা থাকলে বাকি থাকে মাত্র ৩ দিন। এ অল্প সময়ের মধ্যে সেন্সর বোর্ডের শর্তানুযায়ী ছবিটির সংশোধন সম্ভব নয়। তাই মুক্তির তারিখ পরিবর্তন করে ১৭ ফেব্রুয়ারি ঠিক করা হয়। ছবিটির মুক্তি নিয়ে এ জটিলতা অনেকের মনে প্রশ্ন তুলেছেন ।

‘লাল টিপ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়াকে সামনে রেখে পরিচালক স্বপন আহমেদ সহ অভিনেতারা বেশ কিছুদিন ধরেই ব্যাপক প্রচারনায় অংশ নিচ্ছেন । সরকারি-বেসরকারি ক্যাম্পাসগুলোতে আকর্ষণীয় ট্রেলর প্রদর্শনের করায় এরই মধ্যে ছবিটি নিয়ে তরুণ-তরুণীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক স্বপন আহমেদ আশা করছেন প্রচারনায় যে সাড়া পেয়েছেন ছবিটি মুক্তির পর তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের সাড়া পাবেন।   বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি ‘লাল টিপ’। ফ্রান্স, থাইল্যান্ড ও বাংলাদেশের মনোরম লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।  ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও কুসুম সিকদার। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি এ ছবিতে অভিনয় করেছেন ফ্রান্সের বেশ কজন নামি অভিনয়শিল্পী। বিশ্বমানের সঙ্গীত এ ছবির আরেকটি বৈশিষ্ট্য। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

দেশীয় ঐতিহ্যকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে ‘লালটিপ’ ছবিটি মুক্তি পাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে অর্থাৎ ১৪ এপ্রিল। ফ্রান্সসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একযোগে ছবিটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময় ১৭১০, ফেব্রুয়ারি ০৭,২০১২



ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান পারিবারিক চাপের মধ্যে আছেন। বাবা-মা তাকে আলটিমেটাম দিয়েছেন চলতি বছরই ঘরে বউ আনতে হবে। পারিবারিক চাপের মুখে এ বছরই বিয়ের জন্য সম্মতি দিয়েছেন শাকিব।
সম্প্রতি শাকিব খান কথা প্রসঙ্গে বাংলানিউজকে জানালেন, এ বছরই তাকে বিয়ে পিঁড়িতে বসতে হবে। পারিবারিক চাপের মুখে বিয়ে করার জন্য সম্মতিও জানিয়ে দিয়েছেন তিনি।  এ বিষয়ে শাকিব খান বলেন, গত দু’তিন বছর ধরেই পরিবার থেকে বিয়ে করার জন্য আমাকে বলা হচ্ছে। ব্যস্ততার অজুহাত দিয়ে এটা এতোদিন ঠেকিয়ে রেখেছি। কিন্তু এ বছর আর সম্ভব হচ্ছে না ঠেকিয়ে রাখা। বাবা-মাকে কিছুতেই মানাতে পারছি না। তারা কোনো অজুহাত আর শুনছেন না। সুতরাং কী আর করা, তাদের চাপের মুখে এ বছর বিয়ে করার সম্মতি জানাতে হলো।
Sakib-Dorsokder
শাকিব খান আরো জানালেন, পরিবারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল পছন্দের কেউ আছে কিনা? তিনি জানিয়েছেন, সেরকম কেউ নেই। পাত্রী পছন্দেও পুরো ব্যাপারটা তিনি বাবা-মা আর আত্মীয়-স্বজনের উপর ছেড়ে দিয়েছেন। এরই মধ্যে তারা পাত্রী খোঁজার কাজটি জোরেশোরে শুরু করে দিয়েছেন।
শাকিব খানের মা অবশ্য তার কাছে জানতে চেয়েছিলেন, কেমন বউ পছন্দ শাকিবের। নিজের পছন্দের কথা শাকিব খান তার মাকে খুলে বলেছেন।
কেমন পাত্রী খুঁজছেন শাকিব খান? উত্তরে হাসলেন তিনি। মাকে নিজের পছন্দ সম্পর্কে যা বলেছেন, তাই আরেকবার বাংলানিউজের কাছে উল্লেখ করলেন তিনি। শাকিব বললেন, হবু বউকে হতে হবে লম্বায় আমার সঙ্গে মানানসই। কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রঙ নিয়ে মাথা ম্যাথা নেই হবার। চাই তার হাসিটা হতে হবে সুন্দর। প্রাণখোলা হাসির মেয়েই আমার সবসময় পছন্দ। তাকে হতে হবে সামাজিক ও শান্ত-শিষ্ট প্রকৃতির। খুব বেশি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আমি চাই না। স্বচ্ছল পরিবারের ভালো বংশের মেয়ে হলেই চলবে।
সবশেষে শাকিব খান জানালেন, তার কাঙ্খিত পাত্রীর প্রধান বৈশিষ্টের কথা। তিনি বললেন, বউ হয়ে যে মেয়েটি আমার ঘরে আসবে তাকে অবশ্যই ত্যাগী মানসিকতার। আমাকে তার পুরোপুরি বুঝতে হবে। অবশ্যই তাকে হতে হবে মুক্তমনা।

এ যুগের যেসব মেয়েরা নিজেদের মধ্যে শাকির খানের কাঙ্খিত পাত্রীর বৈশিষ্ট্য আছে বলে মনে করেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন বাংলানিউজের সঙ্গে। শাকিব খানের বাবা-মার সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজটা বাংলানিউজ সানন্দে পালন করবে।
বাংলাদেশ সময় ১৫৪৫, জানুয়ারি ২৯, ২০১২



মোশাররফ করিম আর সারিকা দুজনই এই সময়ের তুমুল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী। কিন্তু তাদের দুজনকে একে অন্যের  বিপরীতে অভিনয় করতে দেখা যায় নি। প্রথমবার এই দুই তারকাকে নিয়ে  সাইফ চন্দনের রচনায় জিয়া উদ্দিন আলমের পরিচালনায় নির্মিত হলো নাটক ‘পাইরেসি’।

চলচ্চিত্রকে ঘিরে গড়ে ওঠ অসৎ চক্রকে নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প। এতে উঠে এসেছে রূপালী জগতের নানা অনিয়ম, পাইরেসি আর অশ্লীলতার মধ্যে শুভ শক্তির লড়াই।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এই প্রথম আমি আর সারিকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার খুব ভালো লেগেছে। কারণ, নাটকটি সাজানো হয়েছে সিনেমা জগতের নানা সমস্যাকে কেন্দ্র করে। নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, মোশাররফ ভাইয়ের বিপরীতে অভিনয়ের করে বুঝতে পারলাম তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। সবচেয়ে  বড় কথা সহশিল্পীদের সুবিধা-অসুবিধার প্রতি তিনি বেশ সচেতন। তার সহযোগিতাপূর্ণ ব্যবহার খুব ভালো লেগেছে।
সম্প্রতি নাটকরি শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর কাকরাইলের রাজমনি ঈশা খাঁ হলের সামনের সিনেমার অফিস, সেগুন বাগিচা বস্তি ও ধানমন্ডির নাান লোকেশনে । ‘পাইরেসি’ নাটকে আরো অভিনয় করেছেন রাসেল আহমেদ হাবিবুর রহমান হাবিব, মাহিন,পলিসহ আরো অনেকে। এটি প্রচারিত হবে স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে।

বাংলাদেশ সময় ১৬০৫, জানুয়ারি ২৩, ২০১২


অমল বোস আর নেই (01/23/2012)

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat


‘নানা’ খ্যাত প্রবীন অভিনেতা অমল বোস আর নেই। ২৩ জানুয়ারি সোমবার বেলা ১২টায় তিনি পরলোক করেন। সকালে আকস্মিকভাবে তিনি তার রামপুরার বাসায় স্ট্রোক করেন। দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ অ্যাপোলো হাসপাতালের মরচ্যুয়ারিতে রাখা হয়েছে।

অমল বোসের জামাতা ইন্দ্রজিৎ সরকার বাংলানিউজকে জানান, ঢাকার বাইরে একটি ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সকালে তিনি তার রামপুরা বাসায় তৈরি হচ্ছিলেন। এ অবস্থায় প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন। বেলা ১১টায় তিনি অচেতন হয়ে পড়েন। বেলা ১২টায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অমলবোসকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই নাতি-নাতনি ও অসংথ্য শুভানুধ্যায়ী রেখে যান।

জনপ্রিয় অমল বোস জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে। ষাটের দশক থেকে তিনি অভিনয় শুরু করেন। অমল বোস অভিনয় জগতে পা রাখেন যাত্রামঞ্চের মাধ্যমে। ষাটের দশক থেকেই ঢাকার ক্লাব ও অফিসের সৌখিন নাটকে তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেন। তার পরিচালনায় মঞ্চে বহু নাটক মঞ্চায়িত হয়েছে। অবসর, শৈবাল, রংধনু প্রভৃতি নাট্যদলের সংগে তিনি জড়িত ছিলেন।

অমল বোস একাধারে চলচ্চিত্র, মঞ্চ, টিভি ও বেতারে অভিনয় করেছেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘নানা’ চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এতে ‌‘নানা-নাতি’র নাট্যাংশে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলমান সময়ের নানা অসংগতি তুলে ধরতেন তিনি। অমল বোস অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজা সন্নাসী, মহুয়া, নীল আকাশের নিচে। সোনালী আকাশ, চন্দন দ্বীপের রাজকন্যা, গুনাই বিবি, রাজলক্ষী-শ্রীকান্ত প্রভৃতি।

সর্বশেষ তিনি অনিমেষ আইচ পরিচালিত নির্মাণাধীন ‌‘না-মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেন। সোমবার সকালে এই ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য তার কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। কুষ্টিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই তার জীবনের দীপ নিভে যায়।

অভিনেতা অমল বোসের মরদেহ বর্তমানে অ্যাপোলো হাসপাতালের মরচ্যুয়ারিতে সংরক্ষণ করা হয়েছে। অমল বোসের তার অন্তেষ্টিক্রিয়া বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে জানিয়েছেন তার জামাতা ইন্দ্রজিৎ সরকার।

বাংলাদেশ সময় ১৩১৫, জানুয়ারি ২৩, ২০১২



বলিউডের ইয়ং ক্রেজ রনবীর কাপুরের কাছে জনপ্রিয়তায় হেরে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। জি-সিনে অ্যাওয়ার্ডে পপুলার ক্যাটাগরিতে কিং খানকে পেছনে ফেলে সেরা অভিনেতার মুকুট জিতে নিলেন রনবীর। ২১ জানুয়ারি রাতে হংকংয়ের ম্যাকাওতে অনুষ্ঠিত হয়েছে বলিউডের তুমুল জনপ্রিয় এই ইভেন্টের জমকালো আসর।

‘রকস্টার‘ ছবিতে দুর্দান্ত পারফরর্মেন্স রনবীরকে এই সম্মান এনে দিয়েছে। ক্রিটিক অ্যাওয়ার্ডটি অবশ্য শাহরুখ-ই পেয়েছেন। ‘ডন টু’ ছবির জন্য ক্রিটিক ক্যাটাগরিতে সেরা অভিনেতা নিবার্চিত হয়েছেন কিং খান। তবে পপুলার ক্যাটাগরিতে রনবীরের শিরোপা জিতে নেওয়া প্রমান করে দেয়, বলিউডে শাহরুখের আগের সেই জনপ্রিয়তা কিছুটা হলেও নড়বড়ে হয়েছে। এর আগেও ‘স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১২’-তে সেরা অভিনেতার পুরস্কারটি পান রনবীর কাপুর।

এবারের জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেন বিদ্যা বালান। ‘দি ডার্টি পিকচার’ ছবিতে প্রয়াত নায়িকা সিল্কের চরিত্রে অভিনয় করে বিদ্যা বালান কাঁপিয়ে দেন বলিউড ফিল্মডোম। বিদ্যা বালান-ই বলিউডের প্রথম অভিনেত্রী যিনি পর পর তিনবার এই অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। জি সিনে অ্যাওয়ার্ডে আগের দুটি আসরে ‘ইস্কিয়া’ ও ‘পা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। এ বছর অবশ্য পপুলার ক্যাটাগরির পাশাপাশি সমালোচকদের রায়েও সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন বিদ্যা। চলতি বছর স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নেন বিদ্যা।

শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে বলিউডে এ মুহূর্তে ডানা মেলেছে গুঞ্জন। এই জুটিকেই দেখা গেছে জি-সিনে অ্যাওয়ার্ডের এবারের জমকালো অনুষ্ঠান উপস্থাপনায়। বিভিন্ন ক্যাটাগরিতে সিংহভাগ পুরস্কারই গেছে ’দি ডার্টি পিকচার’ ও ‘রকস্টার’ ছবির ঝুলিতে।
‘রকস্টার’ ছবিতে অসাধারন মিউজিক উপহার দিয়েছেন এ আর রহমান। সেরা মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন তিনি এই ছবির গানের জন্য। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ইমতিয়াজ আলী । ছবিটি এডিটিংয়ের জন্য সেরা এডিটিং পুরস্কার পেয়েছেন আরতি বাজাজ। এ ছবিতে জনপ্রিয় ’জো ভি মে’ গানটি গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন মোহিত চৌহান এবং সেরা লিরিকস পুরস্কার পান ইরশাদ কামিল।

 

জি সিনে অ্যাওয়ার্ডে বছরের সেরা ছবি নিবার্চিত হয়েছে ‘দি ডার্টি পিকচার’। ছবিতে নব্বই দশকের কোরিয়োগ্রাফিতে জনপ্রিয় ’উ-লা-লা’ গানে বিদ্যার আবেদনময়ী নাচের ভঙ্গি সেরা কোরিওগ্রাফির পুরস্কার এনে দেয়। অছবির ‘ ইসক সুফিয়ানা’ গানটি পায় সেরা গানের পুরস্কার।

এরপর বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার চলে যায় বলিউডের বিভিন্ন ছবির ভান্ডারে। একে একে পুরস্কৃত করা হয় তাদের। সেরা নবাগত নায়িকা চরিত্রে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ছবির জন্য পুরস্কৃত করা হয় পরিনিতা চোপড়াকে। সেরা নবাগত নায়ক চরিত্রে ‘দাম মারো দাম’ ছবির জন্য পুরস্কার পান রানা দাঙ্গুবাটি। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পান ‘বডিগার্ড’ সিদ্দিক। ছবির সেরা কাহীনির পুরস্কার পেয়েছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির গল্পকার জয়া আক্তার ও রীমা কাগতি। এছাড়া এ ছবিতে সেরা সিনেমেটোগ্রাফির জন্য কার্লোস কাটালান পুরস্কারটি জিতে নেন।

বছরের সেরা অ্যাকশন ছবির পুরস্কার পান ‘রা ওয়ান’। বছরের সেরা গানের খেতাব পায় এ ছবির ছাম্মাক ছাল্লো‘ গানটি। সেরা মিডিয়া কানেকশন, সেরা ফিল্ম মার্কেটিং, সেরা সাউন্ড ডিজাইনের জন্যও পুরস্কৃত হয় ছবিটি। ‘শোর ইন দ্যা সিটি’ ছবিতে ‘সাইবো’ গানটি করে সেরা গায়িকার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল। ইন্টারন্যাশনাল আইকন হিসেবে পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ফারহান আক্তার।

এছাড়াও সেরা সহকারী অভিনেতার পুরস্কার পান ‘জিন্দেগি না দিলেগি দোবারা’ ছবির ফারহার আক্তার এবং ‘তানু ওয়েডস মানু’ ছবির সোয়ারা বাসকার। সেরা নেগেটিভ চরিত্রে সিঙ্গাম’ ছবির প্রাকাশ রাজকে পুরস্কৃত করা হয়।
জি সিনে অ্যাওয়ার্ডে এবার আজীবন সম্মামনার পুরস্কার দেয়া হয় বলিউডের কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রকে।
পুরস্কার দেওয়ার ফাকে ফাকে চলে অভিনেতা-অভিনেত্রীদের মন মুগ্ধকর পারর্ফমেন্স। আর পিগি চপস প্রিয়াঙ্কা ও শাহরুখের উপস্থাপনার পাশাপাশি তাদের ক্যামিষ্ট্রও উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা। সব মিলিয়ে ২১ জানুয়ারি ম্যাকাও হয়ে উঠেছিলো তারকার আলোয় আলোকিত।

একনজরে জি সিনে অ্যাওয়ার্ডের বিজয়ীরা
আজীবন সম্মামনা : জিতেন্দ্র
সেরা অভিনেতা (জনপ্রিয়) : রনবীর কাপুর (রকস্টার)
সেরা অভিনেত্রী(জনপ্রিয়) : বিদ্যা বালান (দি ডার্টি পিকচার)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলী ( রকস্টার)
সেরা অভিনেতা (সমালোচক) : শাহরুখ খান (ডন টু)
সেরা অভিনেত্রী (সমালোচক) : বিদ্যা বালান(দি ডার্টি পিকচার)
সেরা ছবি (সমালোচক) : দি ডার্টি পিকচার
সেরা অ্যাকশন ছবি : রা ওয়ান
সেরা নবাগত নায়িকা : পরিনিতি চোপড়া (লেডিস ভার্সেস রিকি বেহেল)
সেরা নবাগত নায়ক : রানা দাঙ্গুবাটি (দাম মারো দাম)
সেরা কাহিনী : জয়া আক্তার ও রীমা কাগতি ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা নবাগত পরিচালক : সিদ্দিক ( বডিগার্ড)
বছরের সেরা গান : ছাম্মাক ছাল্লো (রা ওয়ান)
সেরা কোরিওগ্রাফি : উ-লা-লা (দি ডার্টি পিকচার)
সেরা গীতিকার : ইরশাদ কামি ল(রকস্টার)
সেরা গান :  ইশক সুফিয়ানা  (দি ডার্টি পিকচার)
সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (‘সাইবো’ শোর ইন দা সিটি)
সেরা গায়ক : মোহিত চৌহান ( ‘জো ভি মে’ রকস্টার)
ইন্টারন্যাশনাল আইকন (মেয়ে) : ক্যাটরিনা কাইফ
ইন্টারন্যাশনাল আইকন(ছেলে) : ফারহান আক্তার
সেরা মিউজিক : এ আর রহমান
সেরা মার্কেটিং ছবি : রা ওয়ান
সেরা সহকারি অভিনেতা : ফারহান আক্তার ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা সহকারি অভিনেত্রী : সোয়ারা বাসকার (তানু ওয়েডস মানু)
সেরা সাউন্ড ডিজাইন : রেসুল পোকুট্টি (রা ওয়ান)
সেরা নেগেটিভ চরিত্র : প্রকাশ রাজ (সিঙ্গাম)
সেরা সিনেমাটোগ্রাফি : কালোর্স কাটালান ( জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা এডিটিং : আরতি বাজাজ (রকস্টার)

বাংলাদেশ সময় ১৩৩০, জানুয়ারি ২২, ২০১২



বলিউডের ইয়ং ক্রেজ অভিনেতা কুনাল খেমু ও সোহা আলী খান শিগগিরই বিয়ে করছেন! এই গুঞ্জন কদিন ধরে শোনা যাচ্ছিল বলিউডে। এবার এই গুঞ্জনের সত্যতা পাওয়া গেলো সোহার মা শর্মিলা ঠাকুরের কথায়। তিনি জানিয়েছেন, সাইফ-কারিনা ও সোহা-কুনাল জুটি বিয়ের পিঁড়িতে বসছে এ বছরই।

প্রয়াত মনসুর আলী পতৌদির পুত্র সাইফ আলী খানের বিয়ের খবরটি এ বছর নিশ্চিত হওয়ার পর  সবার নজর পড়ে কন্যা বলিউড অভিনেত্রী সোহা আলী খানের দিকে। মা একসময়ের নামি অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি তার ওয়েক সাইটে সোহা আলী খানের বিয়ের বিষয়টি সাইটে নিশ্চিত করেছেন। বার্তায় তিনি উল্লেখ করেন, মনসুর আলী পতৌদির মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আছেন তিনি। তাই সাইফের বিয়ে ঠিক করার পরই সোহার বিয়েটাও শিগগিরই সেরেsoha-kunal ফেলতে চান।

চলতি বছরে এপ্রিলের মাঝামাঝি সময়ে বহুল প্রতীক্ষিত সাইফ ও কারিনার বিয়ে অনুষ্ঠিত হবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে।  সাইফ আলী খান প্রযোজিত ‘এজেন্ট বিনোদ’ ছবিটি মুক্তির পর বিয়ের তারিখ ঘোষনা করবেন বলে তারা জানিয়ে রেখেছেন। ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সাময়িক সমস্যার কারণে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২৩ মার্চ। তবে এপ্রিলেই বিয়ে করছেন এ জুটি তা নিশ্চিত।
সাঈফ-কারিনা বিয়ের নিশ্চয়তা ভক্তরা পেলেও সোহা যে কুনালকেই বিয়ে করছেন এ বিষয়ে এখনও ঘোষনা দেন নি। কেননা কুনাল ভারতের একটি পত্রিকায় জানিয়েছেন সোহার সঙ্গে কোথাও যান না তিনি। তবে এ আগে দুজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে সাক্ষী আছে ভারতের বিভিন্ন পত্রিকায়। নিশ্চিত না হলেও খান পরিবারে এ বছর দুই জুটির বিয়ে দেখতে প্রস্তুত ভক্তরা।

বাংলাদেশ সময় ১৫৫৫,জানুয়ারি ৯, ২০১২


এ সপ্তাহের টপচার্ট

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat


অনলাইন আর ডিভিডির কারণে হলিউড-বলিউডে সদ্য রিলিজ পাওয়া মুভ্যি ও মিউজিক ভিডিও এ দেশের দর্শকেরা খুব দ্রুতই দেখতে পাচ্ছেন। তাই দিন দিন বাড়ছে দর্শক সংখ্যা। এবার এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টপচার্ট।

হলিউড টপচার্ট : সেরা পাঁচ মুভ্যি

১. দ্য ডেভিল ইনসাইড ॥ জানুয়ারির ৬ তারিখে রিলিজ হওয়া উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত এই ছবিটি সেরা পছন্দের তালিকায় চলে এসেছে ॥
২. মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল ॥ গত সপ্তাহে এক নম্বর আসনটি এই ছবির ছিল ॥
৩. শার্লক হোমস্:এ গেম অব শ্যাডো ॥
৪. দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু ॥
৫. অ্যালভিন এন্ড দ্য চিপমাঙ্কস্ : চিপরেকর্ড ॥

১০০ টপ মিউজিক হিটের মধ্যে সেরা পাঁচ

১. এলএমএফওএ’র ‘সেক্সি আই নো ইট’॥ গত সপ্তাহের অবস্থান ধরে রেখেছে ॥
২. ‘উই ফাউন্ড লাভ রিহানা‘ অবস্থান ধরে রেখেছে ॥
৩  কেটি পেরি’র ‘দ্য ওয়ান দ্যাট গট অ্যাওয়ে’ ॥ কেটি পেরির ব্যক্তিজীবনে বিচ্ছেদের ঘটনা তার মিউজিকের অবস্থানকে নড়াতে পারেনি ॥ ৪.‘ইট উইল রেইন’ ॥ ব্রুনো মারস ॥ একই অবস্থানে আছে ॥
৫. ফ্লো রিডার ‘গুড ফিলিং’ ॥ সেরা ছয় থেকে এ সপ্তাহের সেরা পাঁচ ॥

২০০ মিউজিক অ্যালবামের মধ্যে সেরা পাঁচ

১. অ্যাডেলের ‘টুয়েন্টি ফারস্ট’ ॥ গত সপ্তাহে দ্বিতীয় অবস্থানে ছিল ॥
২. ড্র্যাক ‘টেক কেয়ার’ ॥ সেরা পাঁচ থেকে উঠে এসেছে ॥
৩. ইয়াং জিজির ‘টিএম : ১০৩: হাস্টলারজ অ্যাম্বিশন ॥ গত সপ্তাহের অবস্থান ধরে রেখেছে॥
৪. লেডি অ্যান্টেবেলামের ‘ওন দ্য নাইট’ ॥ সেরা ছয় থেকে চারে উঠে এসেছে ॥
৫. এলএমএফওএর ‘সরি ফর পার্টি রকিং’ ॥ ষোলতম অবস্থান থেকে এ সপ্তাহের টপ পাঁচে॥

হলিউড টপচার্ট : সেরা পাঁচ ম্যুভি

১. দ্য ডেভিল ইনসাইড ॥
২. মিশন ইম্পসিবল:ঘোস্ট প্রটোকল ॥
৩. শার্লক হোমস্ : এ গেম অব শ্যাডো ॥
৪. দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু ॥
৫. অ্যালভিন এন্ড দ্য চিপমাঙ্কস্ : চিপরেকড ॥

বলিউড টপচার্ট : সেরা পাঁচ ছবি

১. ডন-২ ॥
২. দেশী বয়েজ ॥
৩. লেডিস ভার্সেস রিকি ভেল ॥
৪. ডার্টি পিকচার ॥
৫. পাপ্পু কান্ট ডান্স শালা ॥

বলিউড মিউজিক টপ চার্ট : সেরা পাঁচ

১. অগ্নিপথ ছবির ‘চিকনি চামেলী’ ॥
২. এক মে অর এক তু ছবির একই শিরোনামের গান ॥
৩. প্লেয়ারস্ ছবির ‘বুদ্ধি দো ভগবান’ ॥
৪. প্লেয়ারস্ ছবির ‘হো গেয়ি তু’ ॥
৫. এক মে অর এক তু ছবির ‘আন্টি জি’ ॥

বাংলাদেশ সময় ১৬৪৫, জানুয়ারি ০৯, ২০১২



মডেল হয়ে শোবিজে এসেছিলেন মিষ্টি মেয়ে অহনা। এরপর অভিনয় শুরু করেন টিভি নাটকে। বছর দুয়েক আগে চলচ্চিত্রেও অভিষেক হয়ে গেছে তার। রকিবুল আলম পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অহনা। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান। কিন্তু ছবিটি ব্যবসা সফল না হওয়ায় তিনি চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঢালিউডে আরেকবার নিজেকে পরখ করার জন্য নতুন ছবিতে অভিনয় করছেন তিনি।

অহনা এবার অভিনয় করছেন ‘পদ্মাপাড়ের পার্বতী’ নামের একটি ছবিতে। নিজের লেখা উপন্যাস অবলম্বর ছবিটি নির্মাণ করছেন রফিক সিকদার। এ ছবিতে অহনাকে দেখা যাবে নাম ভূমিকায় অর্থাৎ ‘পার্বতী‘ চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন নীরব। ছবিতে আরো অভিনয় করছেন হেলাল খান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রীকর জয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই। ছবির গল্প গড়ে ওঠেছে ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে। শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর বটতলায় ‘পদ্মাপাড়ের পার্বতী’ চলচ্চিত্রটি শুভ মহরত ঘোষণা করেন।

‘চাকরের প্রেম’ ও ‘পদ্মাপাড়ের পার্বতী’ ছবি দুটোর মাঝে অবশ্য আরো একটি ছবিতে অহনা অভিনয় করেন। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবি ‘পাইরেটস দ্য ব্লাড সিক্রেট’-এ তাকে দেখা যায়। আরটিভির প্রযোজনায় জলদস্যুদের কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেন নোমান রবিন।

‘পদ্মাপাড়ের পার্বতী’ ছবিটিকে ক্যারিয়ারের জন্য একটি বড় ব্রেক বলে মনে করেন অহনা। কারণ এ ছবিতে তিনি অভিনয় করছেন একেবারে নাম ভূমিকা। এ প্রসঙ্গে অহনা বাংলানিউজকে বলেন, একটি ছবির নাম ভূমিকায় অভিনয় করতে পারা আমার মতো একজন নবীন অভিনেত্রীর জন্য বিশাল পাওয়া। আমি এ সূযোগটি কাজে লাগানোর চেষ্টা করবো। ছবিটির গল্প খুবই সুন্দর। আশা করি এটি সবার ভালো লাগবে।
 
বাংলাদেশ সময় ১৯১০, জানুয়ারি ০৮, ২০১২



তরুণ নাট্যনির্মাতা জিয়াউদ্দীন আলম নির্মিত মজার নাটক ‘ব্যাচেলর ও বুয়া’। হাস্যরসের গল্প নিয়ে নির্মিত এ নাটকটির শুটিং সম্পন্ন হয় গত ৫ ও ৬ জানুয়ারি পুরান ঢাকার শ্রীসদাস লেন রোডের কয়েকটি বাড়িতে।

‘ব্যাচেলর ও বুয়া’ নাটক সম্পর্কে নির্মাতা জিয়াউদ্দীন আলম বলেন, এ নাটকের গল্পটি আমাদের পরিচিত ঘটনা নিয়ে। এই ঢাকা শহরে যারা মেসে বাস করেন তাদের কাছে কাজের বুয়া একটি আতঙ্কের ও বিড়ম্বনার নাম। প্রতিদিন এই শহরের মেসগুলোতে বুয়াদের নিয়ে ঘটছে নানা রকম ঘটনা। তারই একটি নিয়ে নির্মিত হয়েছে ব্যাচেলর ও বুয়া। আশা করছি নাটকটি দর্শকদের  ভালো লাগবে। সেইসাথে এ নাটকের ম্যাসেজ যদি একটি মানুষকেও  সচেতন করে সেটা হবে আমার পরিশ্রমের সার্থকতা।’ ‘ব্যাচেলর বুয়া’ নাটকে দেখা যাবে একটি মেসে তিনজন ব্যাচেলরকে রান্না করে দেয় এক বুয়া। বাজার থেকে টাকা চুরির অপরাধে সেই বুয়াকে তাড়িয়ে দেয়া হয়। এবার আসে নতুন বুয়া। সেই বুয়া নানা কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে মেসের যুবকদের। একপর্যায়ে সবাই জানতে পারে এই বুয়া আসলে একজন ব্ল্যাকমেইলার। তার স্বামীর সহযোগিতায় সে বিভিন্ন এলাকায় মেসের যুবকদের ব্ল্যাকমেইল করে বেড়ায়। এমনই পরিচিত গল্পের হাসির নাটক ‘ব্যাচেলর ও বুয়া’।
ফারহানা প্রিয়া রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, হোমায়রা হিমু, অথৈ,পিয়াল হাসান,জাহিদ মারুফ,মেহেদী,আলম প্রমুখ। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।
বাংলাদেশ সময় ১৮৩০, জানুয়ারি ৮, ২০১২


Latest group walls

  • MASUM PARVEZ RUBEL Hello dear friends,,Its me goldenrubel who is familiar in kushizone, moviemaat & you tube,,,,my name...
  • Nodi New Nodi photos addd. Please Check.
  • Shahara (সাহারা) Shahara was the most successful actress of 2011. Her movie Moidan is uploaded in moviemaat.com. Chec...
  • Keya ki jani bhai. kahina shune to keyar kotha believable mone hoitese, kintu nayok nayika der kono thik ...
  • Keya ae ta akta chakranto
  • Keya hi
  • Keya arrested hoye gelo shunlam.. onoitik kajkam kore naki dhora khaise?

Kotha Bolo Lets Chat!